শনিবার ১৩ জুন ২০২৬
Online Edition

শাহরাস্তিতে ৮২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

শাহরাস্তি (চাঁদপুর) সংবাদদাতা : গতকাল ২৯ নবেম্বর বেলা সাড়ে ৩টায় ৮২ পিস ইয়াবাসহ মুজাম্মেল হক মোল্লা প্রকাশ মাওলা (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শাহরাস্তি থানা পুলিশ। উপজেলার লাকামতা গ্রাম হতে খিলাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপপরিদর্শক মোঃ রকিবুল ইসলাম ও এটিএসআই সুদর্শন গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে। শাহরাস্তি থানার উপপরিদর্শক মোঃ কামাল উদ্দিন জানান, লাকামতা গ্রামের ছইদুর রহমানের পুত্র মুজাম্মেল হক মোল্লা প্রকাশ মাওলা দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

অনলাইন আপডেট

আর্কাইভ